দিনাজপুর অফিস
দিনাজপুরে রবিবার রবীন্দ্র নজরুল জয়ন্তী, দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জির একক চিত্র প্রদর্শনী ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ নানিয়াটিকর গ্রামে উত্কলিকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল চত্বরে শশী মোহন ব্যানার্জি স্মৃতি গ্রন্থাগার ও সৌদামিনী ব্যানার্জি স্মৃতি গ্রন্থাগার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শশী মোহন ব্যানার্জি স্মৃতি গ্রন্থাগারের সভাপতি শ্রীযুক্ত সত্যেন্দ্র নাথ ব্যানার্জি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক উত্তরবাংলার সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকার, লেখক, রবীন্দ্র গবেষক অধ্যাপক মলয় চন্দন মুখোপাধ্যায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুহা. মোস্তাফিজুর রহমান, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।
