শিশু পাচার প্রতিরোধে আইনের প্রয়োগসহ মানুষের নৈতিকতায় পরিবর্তনের কথা বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার। তিনি বলেন, সচেতনতার পাশাপাশি সকলের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। গত বুধবার সকাল ১০টায় মউকের নিজস্ব হলরুমে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর স্থানীয় পর্যায়ে শিশু পাচার প্রতিরোধে সরকার ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। জেলা লোকমোর্চা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী র্যাব ক্যাম্পেইর কমান্ডার গোলাম রব্বানী।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা ইসরাত জাহান হাসি। সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক, এ্যাড. ইব্রাহীম শাহীন, মাও. ওজিউর রহমান, ইফার ফিল্ড সুপার ভাইজার মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি মেহেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক আবু লায়েছ লাবলু ও ডা. হাসেম আলী। আলোচকগণ মেহেরপুর জেলা থেকে শিশু পাচার মুক্ত করতে বিভিন্ন সুপারিশ পেশ করেন।
সেমিনারে ধর্মনেতা, শিক্ষক, সাংবাদিকসহ সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মেদ।
