ভিনদেশি

তারুণ্যের ক্রেজ এমা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৫১
মডেলিংয়ের ঝলমলে দুনিয়ায় পা রাখার ইচ্ছা খুব একটা ছিল না তার। সবকিছু কেমন যেন হুট করে হয়ে গেছে। অনেকটা বন্ধুর চাপাচাপিতে অংশ নিয়েছিলেন উঠতি মডেলদের একটি প্রতিযোগিতায়। ২৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে হয়ে যান সেরা মডেল। এর পর, যেমনটা লেখা হয়, ইতিহাস! এখনও এই অল্প বয়সে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মডেলদের তালিকায় থাকেন সেরা পাঁচে। এখানেই শেষ নয়, জার্মান এ মডেল পরে নিজের কাজের ক্ষেত্র আরও বাড়িয়েছেন। হয়েছেন অভিনেত্রী, উপস্থাপক, এমনকি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। ফ্যাশন ডিজাইনার হিসেবেও অল্পবিস্তর নাম কামিয়েছেন। এমনকি টুকটাক গাইতেও দেখা যায় তাকে। ব্যবসায়ী হিসেবেও পরিচিতি আছে তার। তবে এত কাজ দুটো হাতে যিনি সুন্দরভাবে সামলে গেছেন, পার হয়ে গেছেন একের পর এক শক্ত চ্যালেঞ্জ। সেই এমা বলছেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ যদি তাকে বেছে নিতে বলা হয়, তিনি বলবেন, সংসার চালানো! এমা স্টোন বলছেন, অভিনয়ের চেয়ে তাকে নাকি বেশি টানে ক্যামেরার ফোকাসের বাইরের জগত্টা। না, জোলির মতো এখনই পরিচালক তিনি হতে চান না। সেই বয়স বা অভিজ্ঞতা কোনোটাই তার নেই। তবে স্টোনের খুব ইচ্ছা, তিনি নাম কামাবেন প্রযোজক হিসেবে। কিন্তু অভিনয়জীবনের সমস্যাটা কোথায়? সমস্যা প্রতিদিনের রুটিন বাঁধা জীবনে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। খেতে হবে ডায়েট চার্ট মিলিয়ে। যেন এটা জীবন নয়, জটিল সমীকরণের এক অঙ্ক। না, এমন নয় অভিনয়ের প্রতি অরুচি ধরে গেছে তার। তবে ‘এইম ইন লাইফ’ রচনাটা লিখতে দিলে স্টোন অভিনেত্রী নয়, লিখবেন পরিচালক হওয়ার কথাই। ‘এখনও অভিনয়টা আমি যথেষ্ট উপভোগ করছি। তবে আমার মনে হয়, একদিন আমি ঠিকই প্রযোজক হয়ে উঠব। একজন সফল প্রযোজক হবো,’ এমনটাই ভাষ্য তার। এ সুন্দরী অভিনেত্রী-মডেল এমা স্টোনের অভিনয় সম্পর্কে আরও জানা গেছে, তিনি স্পাইডারম্যান সিরিজের নতুন ছবি ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’-এর নায়িকা হয়ে অভিনয় করে বেশ ভালোই নাম কামিয়েছেন। সম্প্রতি তিনি ‘গ্যাংস্টার স্কোয়াড’ নামের একটি অ্যাকশনধর্মী সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। অভিনয়ের কাজ অবশ্য সম্পন্ন হয়ে গেছে। ২০১৩-তে সেটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে তার সাথে আরও অভিনয় করেছেন শন পেন, নিক নোল্টেসহ আরও অনেকে।