রেড কার্পেট

মনিকা বেলুচি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৫১
একজন ইতালীয় অভিনেত্রী ও ফ্যাশন মডেল। মনিকা বেলুচ্চির জন্ম ইতালির সিত্তা দি কাসতেল্লো, উমব্রিয়াতে। তার মা মারিয়া গিসতিনেল্লি একজন চিত্রশিল্পী ও বাবা লুইগি বেলুচ্চি একটি ট্রাকিং কোম্পানির স্বত্বাধিকারী ছিলেন। ১৬ বছর বয়েসে লিসিও ক্লাসিস্কোতে যোগদানের সময় বেলুচ্চি মডেলিং শুরু করেন। বেলুচ্চি তার পেশাজীবন একজন আইনজীবী হিসেবে শুরু করতে চেয়েছিলেন, এ জন্য তিনি পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। সম্প্রতি তিনি হিন্দি সিনেমাতে অভিনয়ের ব্যাপারে আগ্রহ জানিয়েছেন। ‘ভালো চরিত্র পেলে সত্যিই আমি হিন্দি ছবিতে কাজ করতে চাই,’ এভাবেই হিন্দি ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করেছেন প্রখ্যাত ইতালীয় মডেল ও অভিনেত্রী মনিকা বেলুচ্চি। শিগগিরই ভারত আসতে চান বলেও জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। কথা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘হিন্দি ছবি আমি অনেক পছন্দ করি। ভালো চরিত্র পেলে অবশ্যই আমি হিন্দি ছবিতে অভিনয় করব।’ তার সম্পর্কে আরও জানতে দেখুন : http://monicabelluccifan.com/