শিক্ষিত জনশক্তিকে মানব সম্পদে পরিণত করার লক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্স পরিচালনা করেছে। স্নাতকোত্তর পর্যায়ে এ শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত মার্চেন্ডাইজিং বিষয়ে সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে, যা আমাদের দেশের গার্মেন্টস-টেক্সটাইল শিল্পকে সমৃদ্ধশালী করবে, সৃষ্টি করবে উন্নততর চাকরির সুযোগ।
প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বস্ত্রশিল্পকে টিকে থাকতে হলে বস্ত্র প্রযুক্তিবিদের কোনো বিকল্প নেই। যা শেখানো হয় :প্রফেশনাল এমবিএ-তে ১ম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, ২য় বছরে ব্যবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিটের মধ্যে যেসকল বিষয়সমূহ পড়ানো হয় তা হলো—তন্ত্র থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়কে রং, ছাপা ও ধৌতকরণের পর দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক ডিজাইন ও রুচিসম্মত পোশাক তৈরি করে মুনাফা অর্জন করা, এলিমেন্টস অব ডিজাইন, ফ্যাশন মেটারিয়ালস ফর ক্লথিং, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস প্যাটার্ন মেকিং, গার্মেন্টস কনস্ট্রাকশন অ্যান্ড সুইয়িং টেকনোলজি, গ্রেডিং, গার্মেন্টস ক্যাড, ডাইং প্রিন্টিং ওয়াশিং, ল্যাব ডিপ, কাট অ্যান্ড সু নিটওয়্যার ইত্যাদি।
কোর্সের মেয়াদ :মাসে ১ সেমিস্টার করে মোট ৪ সেমিস্টার, ২ বছরেই কোর্স সমাপ্ত করা হয়। এসএসসি বা এইচএসসি ও ডিগ্রি বা অনার্স পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। যে সকল ছাত্রছাত্রী নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকবে এবং পরীক্ষায় কৃতকার্য হবে, তাদেরকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে। চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন শিফট ব্যবস্থা। এ ছাড়াও প্রতিটি কোর্সে রয়েছে ফ্যাক্টরি ভিজিট ও ইন্টার্নিশিপের ব্যবস্থা ।
আবেদনের যোগ্যতা :এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫ থাকতে হবে। যে সকল ছাত্রছাত্রীর ফলাফল ভালো, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করুন ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৯৯৯৯, ৮৮৩১৩০৪ এ নম্বরগুলোতে।
আয় রোজগার :বাংলাদেশে রয়েছে এসব ডিগ্রিপ্রাপ্তদের চাকরির বিশাল বাজার। সরকারের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশি, বিদেশি টেক্সটাইল মিল, বিভিন্ন বায়িং অফিস, বুটিক হাউস, ফ্যাশন হাউস, গার্মেন্টস শিল্পে ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে তাদের।
কোথায় পড়বেন :হাতেগোনা দু-একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এসব বিষয়ে ডিগ্রি প্রদান করছে। এরমধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকাল্টি, উন্নত পরিচালনা পর্ষদসহ সব সুবিধা রয়েছে এনআইএফটিতে। যোগাযোগ : ১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা।
