দেশে পাবলিক মেডিকেল কলেজের পরে অগ্রাধিকার ভিত্তিতে হাতে গোনা যে কয়টি প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে তারমধ্যে ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অন্যতম। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিশু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. মোয়াজ্জেম হোসেন ইস্ট-ওয়েস্টের সাফল্যের ধারাবাহিকতায় দেশে মানসম্পন্ন দন্ত চিকিত্সা বাস্তবায়নের বিবেচনায় ২০০৮ সালে ইস্ট-ওয়েস্টের পাশেই তুরাগ থানায় প্রতিষ্ঠা করেন আপডেট ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। ইস্ট-ওয়েস্টের মতো এই কলেজটিও সীমিত সময়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। একটি আধুনিক ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল গড়ার প্রত্যয় থেকে কর্তৃপক্ষ শুরুতেই এর নিজস্ব ভবন তৈরিসহ নানাবিধ পরিকল্পনা নিয়ে অগ্রসর হন। ফলে তুরাগ তীরে আলিম ফাউন্ডেশনের অনুদানকৃত জমিতে নির্মাণ করা হয় সাত তলা বিশিষ্ট অত্যাধুনিক নিজস্ব কলেজ ও হাসপাতাল ভবন। ২০১১ সালের ১৭ ডিসেম্বর এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কলেজটির নব নির্মিত নিজস্ব ভবনের এবং গত জানুয়ারি থেকে শুরু হয় সার্বিক শিক্ষা কার্যক্রম।
ক্যাম্পাস :সবুজে ঘেরা এর বিশাল ক্যাম্পাসের প্রত্যেকটি ফ্লোরকে প্রস্তুত করা হয়েছে আধুনিক দন্ত চিকিত্সা শিক্ষার পর্যাপ্ত সব উপকরণ দিয়ে। অন্যদিকে একই ক্যাম্পাসে পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট নার্সিং ইনস্টিটিউটের অবস্থান হওয়ায় নবীন এই ডেন্টাল কলেজের শিক্ষার্থীরাও মেডিকেল কলেজের ৫৫০ শয্যাবিশিষ্ট মাল্টি স্পেশালাইজড হাসপাতাল ও অধ্যাপকবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে মেডিকেলের বেসিক বিষয় (মেডিসিন, সার্জারি ইত্যাদি) এবং ক্লিনিক্যাল বিষয়সমূহ প্রত্যক্ষভাবে পড়ার সুযোগ পায়।
বিশেষ করে এখানকার শ্রেণীকক্ষ, ল্যাব ও প্র্যাকটিক্যাল কক্ষসহ সব ইউনিট জাপানি প্রযুক্তিতে সুসজ্জিত। বিশেষ করে এখানকার শিক্ষাদান পদ্ধতি ব্যবহারিক শিক্ষানির্ভর এবং আধুনিক টিচিং মেথডভিত্তিক বিধায় এখানে রয়েছে বিষয়ভিত্তিক আধুনিক ল্যাব, লাইব্রেরি ও ক্লিনিকসহ হাতে কলমে শেখার মতো রোগীসহ আধুনিক সকল উপকরণ এবং প্রতিটি শ্রেণীকক্ষে অত্যাধুনিক ডিজিটাল মাল্টিমিডিয়া সিস্টেম, ল্যাপটপ, ওভারহেড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর এপি ডায়াস্কোপ ও ডিজিটাল সাউন্ড সিস্টেম। এখানকার খোলামেলা ও আলো-বাতাসে পরিপূর্ণ সুপরিসর লেকচার গ্যালারি, টিউটোরিয়াল ও ব্যবহারিক কক্ষ অত্যন্ত শিক্ষানুকূল।
উল্লেখযোগ্য আরও সুযোগ-সুবিধাগুলো হচ্ছে, ছেলে ও মেয়েদের নিজস্ব পৃথক আবাসন ব্যবস্থা, ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদ, ক্যাফেটারিয়া, শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুমে বিভিন্ন ধরনের ইনডোর গেমসের ব্যবস্থাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার নিয়মিত আয়োজন। সর্বোপরি খোলামেলা পরিবেশ এবং ব্যস্ত ঢাকার নাগরিক ও যান্ত্রিক কোলাহল থেকে খানিকটা দূরে সবুজ বেষ্টিত পরিচ্ছন্ন ও নিরিবিলি মনোমুগ্ধকর ক্যাম্পাস। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন ৮৯৮২১২৭-৮, ০১৭১১৪০১২৩০ এ নম্বরগুলোতে।
সাফল্য :সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২য় পেশাগত পরীক্ষায় সকল (১৩টি) সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের মধ্যে থেকে আপডেট ডেন্টাল কলেজ অনার্স মার্ক-সহ ৪র্থ ও ৯ম স্থান অধিকার করে এবং শেষ পেশাগত পরীক্ষায় অনার্স মার্ক-সহ একশত ভাগ ছাত্রছাত্রী সফলভাবে পাস করে অত্র প্রতিষ্ঠানে ইন্টার্নি ডাক্তার হিসেবে কর্মরত আছেন।
উচ্চতর প্রশিক্ষণ :আপডেট ডেন্টাল কলেজের মেধাবী ও স্বনামধন্য শিক্ষকমণ্ডলী নিয়মিত তাদের গবেষণা ও আধুনিক চিকিত্সা পদ্ধতির ফলাফল দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে নিয়মিত উপস্থাপন করছেন। সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত এফডিআই-এর শততম বৈজ্ঞানিক অধিবেশনে আপডেট ডেন্টাল কলেজের অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করে ডেন্টিস্ট্রির সর্বশেষ তথ্য-উপাত্ত ও জ্ঞান আহরণ করেন, যা পরবর্তীতে ছাত্রছাত্রীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
ডেন্টাল কলেজের বহিঃবিভাগ :পাঁচশত শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্বক্ষণিক চিকিত্সা প্রদানের পাশাপাশি শুধু ডেন্টাল চিকিত্সা সেবা প্রদানের জন্য ১০ হাজার বর্গফুটের বিষয়ভিত্তিক বিশাল বহিঃবিভাগ রয়েছে। যেখানে সরাসরি বিশেষজ্ঞ চিকিত্সকদের তত্ত্ববধানে ছাত্রছাত্রীরা হাতে কলমে চিকিত্সা শিক্ষা পদ্ধতি দেখতে এবং নিজে করার সুযোগ পায়। এই বহিঃবিভাগ থেকে স্বল্প খরচে দন্ত ও মুখমণ্ডলের চিকিত্সা প্রদান করা হয়। এখানে গরিব রোগীদের বিনামূল্যে চিকিত্সা প্রদানের ব্যবস্থা রয়েছে।
