অনেকে অবসরে খুব হালকা মেজাজে গেম খেলেন। এমন গেমারদের জন্য আদর্শ ‘এয়ারস্ট্রাইক থ্রিডি’। এতে হেলিকপ্টার চালিয়ে শত্রুর ঘাঁটি ধ্বংস করাই মূল কাজ। গেমারকে প্রথমে প্রশিক্ষণ মিশনে অংশ নিতে হবে। এরপর শত্রু এলাকায় গিয়ে জঙ্গি হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে বিপক্ষের তেলের ট্যাংক, অস্ত্রাগার, যানবাহন ধ্বংস করতে হবে। তবে গেমারকে বাধা দিতে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে বিপক্ষের জঙ্গি বিমান ও হেলিকপ্টার। মাটি থেকে ট্যাংকের গোলা অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলও ধেয়ে আসবে গেমারের দিকে। এ গোলাগুলির কবল থেকে বেঁচে পৌঁছতে হবে মানচিত্রের শেষ সীমানার হেলিপ্যাডে। বিভিন্ন মিশন, রুক্ষ পাহাড়ি এলাকা, বনভূমি, মরুভূমি—এমন বিভিন্ন জায়গা দিয়ে সাজানো গেমটি, তাই খেলতে কখনও একঘেয়ে লাগবে না। রয়েছে দিন ও রাতের আলাদা মিশন। হেলিকপ্টার চালানোও খুব সোজা। গেমটি তৈরি করেছে ডিভো গেমস। গেমটির ডাউনলোড লিঙ্ক :
http://download .cnet. com/ AirStrike-3 D- Operation-W AT/3000-2 095^4 -10181318.html
