ইয়োগা এক ধরনের ব্যায়াম। শরীর ঠিক রাখতে ইয়োগার তুলনা নেই। ইয়োগার জন্য বেশ কিছু ক্লাসের ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেক সময় কাজের ব্যস্ততার কারণে আমরা ইয়োগা ক্লাসে যাওয়ার সময় পাই না। সংসার কিংবা অফিসের কাজের জন্য এই সমস্যা হয়। আর এ সমস্যার সমাধানের জন্য অনলাইন খুব ভালো মাধ্যম হতে পারে। এটি একটি মজার সাইট, যেখানে আপনি ৫ মিনিটের ভিডিওতে পাবেন বিভিন্ন শিক্ষণীয় বিষয়। ধরুন আপনি ইয়োগার একটি বিষয় সম্পর্কে জানতে চান, সাইটটিতে যান। কী দেখতে বা জানতে চান সার্চে যান ক্লিক করুন পেয়ে যাবেন ভিডিও। এটি এক কথায় ভিডিও লার্নিং সাইটও বলা যায়। আপনি আপনার জানা যেকোনো বিষয়ের ভিডিও আপলোডও করতে পারবেন। সাইটটির লিঙ্ক :http://www.yogalearningcenter.com/
