এ যুগে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তাই অনেকেই বিভিন্ন মাধ্যমে নিজের সন্তানকে ইংরেজিতে দক্ষ করতে নানা কাজ করছেন। বাংলাদেশেও ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য রয়েছে বিবিসি জানালা ওয়েবসাইট। এ সাইটে ইংরেজি শেখার জন্য রয়েছে দারুণ কিছু কোর্স। ইন্টারনেটে বিনা মূল্যে নিবন্ধন করে যে কেউ খুব সহজেই এই কোর্সগুলোতে অংশ নিতে পারবেন এবং কোর্স শেষে পাওয়া যাবে আলাদা রিপোর্ট। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার একটি প্রকল্প ইংলিশ ইন অ্যাকশনের সহায়তায় বিবিসি মিডিয়া অ্যাকশন ‘বিবিসি জানালা’ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের সাধারণ মানুষের ইংরেজি দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বহুমুখী প্রকল্পের মধ্যে ওয়েবসাইট একটি।
ওয়েব সাইটটির ঠিকানা :http://www. bbcjanala.com/
