আত্মবিশ্লেষণ

রুমমেট হিসেবে আপনি কেমন?

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৫৭
১. ঘর পরিষ্কার করার থাকলে আপনি— ক. নিজের দিকটা পরিষ্কার করেন আর রুমমেট তার দিকটা। খ. একদিন আপনি করেন আর পরেরদিন রুমমেট করেন। গ. ঘুমের ভান করে পরে থাকেন যাতে কাজ করতে না হয়। ২. মাসের মাঝামাঝি, আর আপনার পকেট পুরোই খালি, তখন আপনি— ক. রুমমেট থেকে কিছু টাকা ধার নেন, আবার পকেটে টাকা আসামাত্রই তা পরিশোধ করে ফেলেন। খ. রুমমেটের পার্স থেকে কিছু টাকা বের করে নেবেন, কিচ্ছু জানতেও পারবে না। গ. কম খরচ করে বাকি মাসটা যেনতেনভাবে কাটিয়ে দেন। ৩. রুমমেটের শরীর খারাপ, তখন আপনি— ক. একদিন কলেজ বন্ধ করে ওর দেখাশোনা করেন। খ. ওষুধ-টষুধ কিনে দেন, মাঝে মাঝে জলখাবারও কিনে দেন। গ. পাত্তাই দেন না, ওর শরীর ও বুঝবে, আপনার বেগার খাটার সময় নেই। ৪. রুমমেট না থাকাকালীন ভুলবশত ওর খাটে পানি ফেলে দিয়েছেন— ক. ফেলেই চুপচাপ চলে এলেন, কেননা কেউ তো দেখেনি। খ. ও ফেরার আগেই চাদর তোশক শুকাতে দেন, পরে ওকে বুঝিয়ে বলবেন। গ. পানি পড়েছে তো পড়েছে আমি কী করব—এই বলে নিজের কাজে মন দেন। ৫. আপনার কলেজের সবাই আপনার রুমে এসেছে দেখা করতে তখন আপনি— ক. রুমমেটের কথা না ভেবেই মাঝ রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। খ. রুমমেটের সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিয়েই একসাথে আড্ডা দেন। গ. প্রয়োজনে বাহিরে গিয়ে আড্ডা মারেন যাতে রুমমেট বিরক্ত না হয়। ৬. রুমমেট বাহিরে থাকাকালীন ওর ফোন এসেছে, তখন আপনি— ক. বার্তাটা পৌছে দেওয়ার জন্য তখনই এসএমএস করেন। খ. পরে বলব বলে পুরুয় ব্যাপারটাই ভুলে যান। গ. তার টেবিলে একটা নোট লিখে রেখে যান। ফলাফল ৫-১০ :আপনি রুমমট হিসেবে বিভীষিকা। কিন্তু ঠিক আপনার মতো যদি একটা আপনার রুমমেট পড়ে তাহলে ওটা আর রুম থাকবে না, যুদ্ধ ময়দান হয়ে যাবে। ১০-১৫ :রুমমেট হিসেবে আপনার সঙ্গে মানিয়ে নেওয়া যায়। কিন্তু রুমমেটকে আপনি বন্ধু বলে ভাবেন না। ১৫-২০ : আপনার রুমমেটকে ভাগ্যবান বলতেই হবে, যদিও খেয়াল রাখবেন ওদিকের মানুষটা সুযোগ নিচ্ছে না তো। আপনার স্কোর ক খ গ ১. ২ ৩ ১ ২. ৩ ১ ২ ৩. ৩ ২ ১ ৪. ১ ৩ ২ ৫. ১ ৩ ২ ৬. ৩ ১ ২