মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং তার নিকটজনদের প্রায় সাড়ে তিন কোটি ডলারের সম্পত্তি জব্দ করেছে স্পেনের পুলিশ। মোবারক এবং তার ১৩০ নিকটজনের মারবেলা বিচ ও বিলাসবহুল গাড়িসহ সব সম্পত্তি জব্দ করার অনুরোধ বিশ্বের অন্য দেশগুলোকে জানিয়েছিল মিসর। জব্দকৃত সম্পত্তির মধ্যে আছে মাদ্রিদের অভিজাত লা মোরালিজায় দুটি বাড়ি, মেডিটেরিয়ান বিচে সাতটি রিসোর্ট, ৩টি ব্যাংকের টাকা।
