ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মারকানদে কাদজু বলেছেন, স্বাধীন ভারতে হিন্দু ও মুসলমানদের মাঝে বিভেদের বিষবাষ্প ছড়ানোর পেছনে
অনেকটাই দায়ী দেশের রাজনীতিবিদরা যার বীজ বপন করেছিলো ব্রিটিশরা। রাজনীতিবিদরা ভোটের রাজনীতির জন্য ব্যাবহার করেছে ধর্মকে। খবর টাইমস অব ইন্ডিয়ার। আলীগড় বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান একটি কৃত্তিমভাবে তৈরি করা রাষ্ট্র যার সূচনা করেছে ব্রিটিশরা হিন্দু-মুসলিম দ্বন্দ্ব সৃষ্টির মাধ্যমে। তিনি বলেন, একদিন উপমহাদেশের হিন্দু ও মুসলিমরা বুঝতে পারবে পশ্চিমা শাসকরা নিজেদের স্বার্থে তাদের মাঝে পরস্পরের প্রতি ঘৃণা ছড়িয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে ব্রিটিশরা যে কাজ করেছিল তার ধারাবাহিকতা এখনও চলছে। আমি একথা বলতে দ্বিধা করব না যে রাজনীতিবিদরা সে অনৈক্যকে আরো গভীর করেছে, বলেন কাদজু। তার মতে, ১৮৫৭ সালেও মানুষের মাঝে সাম্প্রদায়িকতা ছিল শূন্যের কোঠায়, এখন তা দাঁড়িয়েছে শতকরা প্রায় ৮০ ভাগে।
