আসাদকে সরাতে রাশিয়ার সাহায্য চায় যুক্তরাষ্ট্র ও বিদ্রোহীরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৩৮
যুক্তরাষ্ট্রসহ সিরিয়ার বিদ্রোহীদের মিত্ররা খুব খুশি। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে সেরকম বার্তাই ছিল। কিন্তু রাশিয়া জানিয়েছে, সিরিয়ার প্রশ্নে তারা আগের অবস্থানে এখনো অনড়। তারপরও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে রাশিয়ার সাহায্য চেয়েছে বিদ্রোহীরা এবং যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান কনুদ বারতেলের বক্তব্যেও শোনা গেছে বোগদানভের সুর। বারতেল জানিয়েছেন, তারও মনে হয় আসাদের পতন এখন স্রেফ সময়ের ব্যাপার। খবর বিবিসির। কিন্তু প্রায় ২০ মাস ধরে চলা যুদ্ধে এখন বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বেশ কোণঠাসা অবস্থা। যুদ্ধক্ষেত্র থেকে আসছে শুধু বিদ্রোহীদের সাফল্যের খবর। গত বৃহস্পতিবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের এক বিবৃতি সেই দুশ্চিন্তা থেকে তাদের সাময়িকভাবে হলেও মুক্তি দিয়েছিল? বোগদানভ বলেছিলেন, যুদ্ধের এখন যা অবস্থা তাতে আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের বিজয়ের সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। তার এ বক্তব্যে যুক্তরাষ্ট্র ভীষণ খুশি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, অবশেষে বাস্তব পরিস্থিতি বুঝে জেগে উঠেছে রাশিয়া। এখন তারা দেয়ালের লিখন পড়তে পারছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং বিরোধী পক্ষকে হতাশ করার মতো পাল্টা বিবৃতি এসেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেখানে বলা হয়েছে, বোগদানভ যা বলেছেন তা রাশিয়ার বক্তব্য নয়। তার মানে, সিরিয়ার সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে আগের এ বক্তব্য থেকে একচুলও সরেনি রাশিয়া।