কাঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:১০
কাঠালিয়ায় কনিকা রাণী দাস (১৩) নামের এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার উত্তর চেঁচরী গ্রাম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, গ্রামের নির্মল চন্দ্র দাসের কন্যা, সপ্তম শ্রেণীর ছাত্রী কনিকা রাণী দাস ভোরে সবার অজান্তে ঘরের উত্তরপার্শ্বের রেনট্রি গাছের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খোঁজাখুঁজির পর এলাকাবাসী গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ এ খবর নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।