নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট-প্রতাপপুর সড়কে বৃহস্পতিবার ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রী নিহত ও অপর তিন শিক্ষার্থী আহত হয়েছে। নিহত স্কুলছাত্রী শারমিন আক্তার সেমুলি (১০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের নুরুল হকের মেয়ে এবং সেবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
