জানুয়ারি থেকে কানাডায় প্রবেশে বাংলাদেশিদের ফিঙ্গার প্রিন্ট লাগবে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২২:২৬
আগামী জানুয়ারি থেকে কানাডায় প্রবেশের জন্য চালু হতে যাচ্ছে আরেক নতুন নিয়ম। বাংলাদেশি নাগরিকসহ ২৯টি দেশের নাগরিকদের জন্য এই নীতি প্রবর্তিত হতে যাচ্ছে। কানাডার যে কোনো ইমিগ্রেশন পয়েন্টে এসে পৌঁছার সঙ্গে সঙ্গেই ফিঙ্গার প্রিন্ট নিয়ে মিলিয়ে দেখা হবে সত্যিকারের ভিসাপ্রাপ্ত ব্যক্তিটিই প্রবেশ করছে কি না। কানাডার সিটিজেনশিপ, ইমিগ্রেশন এন্ড মাল্টিকালচারিজম মন্ত্রী জেসন কেনি এ প্রসঙ্গে বলেছেন, বায়োমেট্রিক্স পদ্ধতি কানাডার অভিবাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী ও আধুনিক করবে । কানাডা গ্যাজেট জানিয়েছে, উক্ত দেশগুলোর নাগরিকরা ভ্রমণ, পড়াশুনা কিংবা কাজের জন্য আসলে এই বিধান প্রযোজ্য হবে। তবে কূটনীতিক বা রাষ্ট্রীয় সফরে এলে এই বিধান প্রযোজ্য হবে না এবং যাদের বয়স ১৪ বছরের নিচে ও বয়স ৭৯ বছরের উপরে তাদের আঙুলের ছাপ লাগবে না।