ইত্তেফাক রিপোর্ট
রাইডশেয়ারিং কোম্পানি উবার-এর ঢাকায় চালু করছে তাদের ফুড ডেলিভারি সার্ভিস উবার ইটস। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে উবার এ কার্যক্রম চালু করতে যাচ্ছে। উবার ইটস একটি অন-ডিম্যান্ড ফুড ডেলিভারি অ্যাপ যা একটি নির্ভরযোগ্য ও সহজ পদ্ধতিতে গ্রাহকদের কাছে তাদের পছন্দের খাবার পৌঁছে দেয়। উদ্বোধনী পর্যায়ে ১৫০টির বেশি রেস্টুরেন্ট পার্টনারদের সঙ্গে কাজ করবে উবার ইটস। এখন ঘরে বসেই মাত্র একটি বাটন ক্লিক করার মাধ্যমে গ্রাহকরা খাবার অর্ডার করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে সেবাটি শুধু ঢাকার গুলশান, বনানী ও বারিধারা এলাকার গ্রাহকরা উপভোগ করতে পারবেন। গতকাল এ বিষয়ে প্রেস কনফারেন্সে উবার ইটস-এর ভারত ও দক্ষিণ এশিয়ার লিড ভাবিক রাথোড়, ম্যাডশেফ ও চিজের পার্টনার লাবীব তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।
