দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র উদ্ভাবন রাশিয়ার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪২
রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করছে। সামরিক বাহিনী শুক্রবার এ ঘোষণা দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রকে মস্কোর রকেট সামর্থ্য স্মরণ করিয়ে দেয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রথমবারের মতো নতুন ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পের কথা প্রকাশ করে রকেট ফোর্সের কমান্ডার জেনারেল সের্গেই কারাকায়েভ বলেন, ইতিমধ্যে এই নতুন ক্ষেপণাস্ত্রটির বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এর কাজ সঠিক পথে রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তিনি একথা বলেন। কারাকায়েভ বলেন, গত ২৪ অক্টোবর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় আস্ত্রাখানে সর্বশেষ পরীক্ষাটি চালানো হয়।