তুরস্কের বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী প্যানেট্টা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪২
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা শুক্রবার তুরস্কের ইনসারলিক বিমান ঘাঁটিতে পৌঁছেছেন। এখানে মার্কিন সৈন্যরা অবস্থান করছে। সেখান থেকে তিনি আফগানিস্তান ও কুয়েত যাবেন। প্রতিবেশী সিরিয়ার সঙ্গে যুদ্ধাবস্থা বিরাজ করায় সীমান্ত প্রতিরক্ষায় প্যাট্টিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনে তুরস্কের আবেদনে ন্যাটো অনুমোদন দেয়ার এক সপ্তাহ পরে প্রতিরক্ষামন্ত্রী এই সফরে আসেন।