সংবাদ কণিকা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪২
৮টি জাপানি যুদ্ধবিমানের চক্কর পূর্ব চীন সাগরে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপ এলাকায় বৃহস্পতিবার জাপানের আটটি এফ-১৫ যুদ্ধবিমান চক্কর দিয়েছে। ওই এলাকায় দ্বীপের মালিকানা নিয়ে চীনের সঙ্গে জাপানের বিরোধ রয়েছে। চীনা একটি বিমান ওই এলাকায় জাপানের আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে এসব যুদ্ধবিমান পাঠানো হয়। শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। -এএফপি মাসরির পক্ষে রায় ইউরোপীয় মানবাধিকার আদালত বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হাতে নির্যাতিত এক জার্মান নাগরিককে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছেন। একই সঙ্গে আদালত নির্যাতিত খালেদ আল মাসরিকে ২০০৩ সালে অন্যায়ভাবে আটক ও সিআইএর কাছে হস্তান্তরের অভিযোগে দণ্ডিত করেছেন মেসিডোনিয়া সরকারকে। এ জন্য দেশটির সরকারকে তিপূরণ হিসেবে খালেদকে প্রায় ৬২ লাখ ৮৮ হাজার টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।- বিবিসি খতনা বৈধ: বিল পাশ ইহুদি ও মুসলমানদের অন্যতম ধর্মীয় রীতি অল্প বয়সী ছেলেদের খতনা করা। কিন্তু সম্প্রতি জার্মানির একটি আদালত এর বিরুদ্ধে রায় দিয়েছিল। ফলে নানা মহলে বিষয়টি নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়। অবশেষে জার্মান সংসদেই তার ফয়সালা হলো। বুধবার সংসদের নিম্নক বুন্ডেসটাগেও বিপুল সংখ্যক ভোটে অনুমোদিত হলো খতনার বৈধতা সংক্রান্ত বিল। নতুন এই আইনের পক্ষে ভোট দিয়েছেন ৪৩৪ জন এবং বিপক্ষে ভোট দেন ১০০ জন সাংসদ। - খবর ডয়চে ভেলে’র