দীর্ঘ প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের রামু উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল। উক্ত সম্মেলনে রামু পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ভোটাভুটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শামসুল আলম মন্ডল নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এ কে আহমদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরী, অধ্যাপিকা এথিন রাখাইন এমপি, জেলা সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ। কাউন্সিলে ২শ’ ৪৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বীর বাহাদুর এমপি।
