ভারতের শিল্পোত্পাদন খাতে সুবাতাস বইছে। দেশটির সরকার শিল্পে যে পরিমাণ উত্পাদন আশা করেছিল, অক্টোবরে তার প্রায় দ্বিগুণ উত্পাদন হয়েছে। বিবিসি জানিয়েছে, এসময়ে শিল্প উত্পাদন সাড়ে চার শতাংশ বাড়বে বলে আশা করা হয়েছিল। কিন্তু উত্পাদন সাড়ে নয় শতাংশ ছাড়িয়ে গেছে। গতবছরের একই সময়ে উত্পাদন বেড়েছিল ৫ শতাংশের কিছু বেশি। বিশ্লেষকদের মতে, দিওয়ালিকে সামনে রেখে প্রতিষ্ঠানগুলো তাদের উত্পাদন বাড়িয়েছে। ভারতের শীর্ষ অর্থনীতিবিদ রাজীব মালিক বলেন, এটি একটি ইতিবাচক বিস্ময়। তবে নভেম্বরে প্রবৃদ্ধি কমে যেতেও পারে। কারণ দিওয়ালিকে সামনে রেখে উত্পাদন বেড়েছে। তিনি জানান, এ ধারা অব্যাহত থাকবে কিনা তা জানতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে।
