দেবোত্তর সম্পত্তি সংরক্ষণের উদ্দেশ্যে বোর্ড গঠন ও আইন প্রণয়নের লক্ষ্যে একটি প্রস্তাব তথা বিল মন্ত্রিপরিষদে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী ও সরকারকে জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে উক্ত বিলটিকে সংসদে পাস করে তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগ অবসানের দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি
