নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইংরেজি প্রভাষক আফছার উদ্দীনের এমপিও স্থগিত করেছে সরকার।
মাদ্রাসা সূত্রে জানায়, নুসরাতের শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা হলে গত ২৭ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ইংরেজি প্রভাষক আফছার উদ্দীনও গ্রেফতার হন।
এরপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে উক্ত ২ শিক্ষকের এমপিও স্থগিত করার জন্য চিঠি দিলে এমপিও নীতিমালার আলোকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রবিবার তাদের এমপিও স্থগিতের নথি অনুমোদন করেন।
উল্লেখ্য, যৌন হয়রানির ওই মামলায় গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে গ্রেফতারের পর মামলা তুলে নিতে নুসরাত জাহান রাফীকে চাপ দেওয়া হয়। নুসরাত রাজী না হলে অধ্যক্ষের ক্যাডার বাহিনী গত ৬ এপ্রিল তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।
ইত্তেফাক/জেডএইচ
