গুলশানে দুইদিনব্যাপী পোশাক ও জুয়েলারির উইন্টার অ্যান্ড ইয়ার এন্ড সেল ৩০ নভেম্বর

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৯:৫৩

জনপ্রিয় ক্লথিং ব্র্যান্ড কোরাল ক্লোসেট ও মায়ার আয়োজনে গুলশান ২-এর গার্ডেনিয়া গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী পোশাক, জুয়েলারি ও বিউটি প্রোডাক্টের উইন্টার অ্যান্ড ইয়ার এন্ড সেল।

আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই ইভেন্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই আয়োজনে জনপ্রিয় ডিজাইন ব্র্যান্ড, জুয়েলারি প্রোডাক্ট ও বিউটি প্রোডাক্টের স্টল থাকছে। ডিজাইন ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে নুজহাত নাওয়ার, সোনিয়া মুসা, প্রিন্ট মি ইয়ালো বাই সাবা খান, আজারাজ বাই এস নাসরিন সুমী, সাবফা বাই তারান্নুম আলী, ভারসাই বাই জেনিফার আর, যুনিজে বাই রাবিতা মোস্তফা, হাউজ অব আহমেদ’স, মাউভি মাউভি, কাশ্মিরি লাক্সি লিভিং, যায়না বাই সুমনা, রোজ বাই নিঝু, ফারজানা ইউসুফ ডিজাইন স্টুডিও, আরশিয়া, ওয়ারজা, নাভিলা হাসান, শানিল’স, বেগম বাই ইশরাত আলি, এন এস অ্যাটায়ার, শেফাত মুসয়ী, খুবসুরতি, ফ্যাশন ভলিয়ম, গ্র্যান্ড ডিউর প্রভৃতি।

জুয়েলারি প্রোডাক্টের মধ্যে রয়েছে কিনারা বাই রাইসা কে. লাক্সি হোম, নিমালি, হেরিটেজ হোম, ব্লিং জুয়েলারি, মিনারভা বাই মেহজাবীন আহমেদ, জোবেদা কুটুয়ার, ক্লাসি টাউন বাই সোনিয়া, মিরালি, কেপটাউন, দেসার, ঢাকা মেট্রো, জুয়েলারি বাই মেহজাবীন নাজিয়া প্রভৃতি। পুরুষদের জন্য রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড জুটিস বাই ট্রাংলেন ও নিডল বিস শপ। আর রূপচর্চার জন্য রয়েছে স্কিন অ্যান্ড বিউটি আফটারগ্লো বাই সুমাইয়া ইস্কান্দার।