স্থানীয় সরকারি সুফিয়া মহিলা কলেজে শিক্ষকের পদ বর্তমানে শূন্য রয়েছে। জেলার একমাত্র সরকারি মহিলা কলেজটিতে ৮ শতাধিক ছাত্রী লেখাপড়া করছে। শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে কলেজটিতে প্রভাষকের ৪টি ও প্রদর্শকের একটি পদ শূন্য রয়েছে। জরুরিভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।
