তুরস্কে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৩২
তুরস্কের সিরিয়া সীমান্তে মোতায়েন নেটো বাহিনীর সাহায্যার্থে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও চারশ’ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এ সংক্রান্ত আদেশে সেই করেন বলে জানিয়েছে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জর্জ লিটল। প্রতিবেশী দেশ সিরিয়ার সম্ভাব্য হামলা থেকে তুরস্ককে রক্ষায় নেটোর সিদ্ধান্তের অধীনে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ভারতের এনডিটিভি। জর্জ লিটল জানান, ইতোমধ্যে আফগানিস্তান থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এছাড়া তুরস্কে অজ্ঞাত স্থান থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পরিচালনা বা নিয়ন্ত্রণ করা হবে। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের মধ্যে বেশ কয়েকবার তুরস্কের সীমানার ভেতরে আঘাত হেনেছে সিরিয়ান গোলা। এ পরিস্থিতিতে শঙ্কিত নেটোর প্রতিষ্ঠাতা সদস্য এ দেশটি আরো বড় কোন অঘটন এড়াতে নেটোর সহায়তা চাইলে অনির্দিষ্টকালের জন্য তুরস্কের সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাতে সম্মত হয় জার্মানি, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। নিপু রায়হান