সংশোধনী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
গতকাল রবিবার দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চন আহত’ শীর্ষক সংবাদে অনবধানতাবশত ইলিয়াস কাঞ্চনের স্ত্রী ও সন্তান সড়ক দুর্ঘটনায় মারা যান ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে ওই দুর্ঘটনায় তার সন্তান মারা যায়নি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। -বার্তা সম্পাদক।