মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উত্তরসূরী হচ্ছেন সিনেটর জন কেরি। প্রেসিডেন্ট বারাক ওবামা এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে জন কেরির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর জানুয়ারি মাসে দায়িত্ব নেবেন তিনি। এবিসি নিউজ ও সিএনএন এ খবর জানায়। জন কেরি পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর সিনেট অনুমোদন দেবে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরি ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী ছিলেন।
