‘রোগ বালাই তো আছে দুনিয়ায়, ভালো থাকার আছে যে উপায়’—বহুদিন আগে প্রচারিত একটি জনপ্রিয় টিভি বিজ্ঞাপনের প্রথম দুটি লাইন ছিল এমনই। কিন্তু রোগ-বালাই কিংবা অসুখ-বিসুখ তো আর বলে কয়ে, ঘড়ির সময় মেনে আসে না। তাই রোগে ভালো থাকবার দাওয়াই যে ওষুধ, সে ওষুধেরও প্রয়োজন পড়তে পারে যেকোনো সময়। কিন্তু মুশকিল হলো, আর সব দোকানের মতো আমাদের দেশের অধিকাংশ ওষুধের দোকানই বন্ধ হয়ে যায় রাতে একটি নির্দিষ্ট সময়ে। তবে ঢাকার অধিবাসী যারা তাদের জন্য কিন্তু ইতোমধ্যেই বাড়তি সেবা দিচ্ছে বেশ কিছু ফার্মেসি। আর ঢাকার বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন কিছু ফার্মেসির অবস্থান ও ঠিকানা এখানে তুলে ধরা হলো পাঠকদের জন্য।
লাজ ফার্মা
৬৪/৩, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
শাহবাগ মেডিসিন কর্নার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (৩ নম্বর গেট), শাহবাগ, ঢাকা।
জননী ফার্মেসি
২১, শাহবাগ বিপনী বিতান, শাহবাগ।
বিসমিল্লাহ ফার্মেসি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বর (বহির্বিভাগের সামনে), শাহবাগ, ঢাকা।
২৪ ঘণ্টা ফার্মেসি
গণস্বাস্থ্য হাসপাতাল ভবন, বাড়ি-১৪/ই, রোড-৬, ধানমন্ডি, ঢাকা।
গ্রিন আই ফার্মেসি
বাড়ি-৩১, রোড-৬, ধানমন্ডি, ঢাকা।
ডে অ্যান্ড নাইট ফার্মেসি
বাড়ি-২৫, রোড-১৪-এ, ধানমন্ডি, ঢাকা।
১১৫/এ, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
সেন্ট্রাল ফার্মা
সেন্ট্রাল হাসপাতাল ভবন, বাড়ি-২, রোড-৫, গ্রিনরোড, ধানমন্ডি, ঢাকা।
মেডিসিন কর্নার
১৫ গ্রিন স্কয়ার, গ্রিনরোড, ঢাকা।
তাজরিন ফার্মেসি
৬৪/৩, জুবাইদা মার্কেট, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
মাল্টি ফার্মা লিমিটেড
১৩৬, এলিফ্যান্ট রোড, ঢাকা।
আল হেলাল মেডিসিন কর্নার
১৫০ রোকেয়া স্মরণী,
সেনপাড়া পর্বতা, সেকশন-১০,
মিরপুর, ঢাকা।
