নোটিশ বোর্ড

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২৪
বাংলার মেলা খাদির বৈচিত্র্যে বাংলার মেলা এবার আয়োজন করেছে শীতের পোশাক। বাংলার মেলা শুরু থেকেই নানা ডিজাইন এবং মেটেরিয়ালে শালের কালেকশন রেখেছে। এবার শীতে বাংলার মেলা নিজস্ব ডিজাইনে এনেছে টাইডাই ব্লকের সাথে কাঁথা ও গ্লাস ওয়ার্ক শাল। ভেজিটেবল ডাইয়ের সাথে গ্লাস সেটিং ও কাঁথাতে লেডিস ও জেন্টস শাল। খাদিতে নানা ডিজাইনে উইভড্ শালে করা হয়েছে ব্লক। এ ছাড়া ভিন্ন নকশায় অ্যাকরেলিক টিস্যু উলেন শাল পাওয়া যাবে বাংলার মেলার সবগুলো আউটলেটে। ছেলে ও মেয়েদের জন্য খাদিতে অনেকগুলো রঙে ভিন্ন ভিন্ন ডিজাইনে থাকছে ফুল শার্ট, পাঞ্জাবি ও কুর্তি। ঘরে বসে পিজ্জার মজা বাসায় বসে পিজ্জা খাওয়ার আনন্দটা একেবারেই আলাদা। কর্মময় ব্যস্ততার অবসরে কিংবা বাসায় আপ্যায়নে, যেকোনো অনুষ্ঠানের জন্যই পিজ্জা আদর্শ। পিজ্জা হাট ডেলিভারি (পিএইচডি) বরাবরই নতুন নতুন স্বাদের পিজ্জা বাসায় পৌঁছে দেওয়ার মাধ্যমে ভোক্তাদের আনন্দময় অভিজ্ঞতা দিয়ে আসছে। আর সেই ধারাবাহিকতায় পিএইচডি ঢাকার পিজ্জা লাভারদের জন্য নিয়ে এলো দারুণ সুখবর—পিজ্জা হাট ডেলিভারি এখন বনানীতে। পিএইচডি মাত্র ৩০ মিনিটে (শুধুমাত্র পিএইচডি আউটলেট সংলগ্ন এলাকাসমূহ) গ্রাহকের হাতে পৌঁছে দেবে পিজ্জাটি। বনানী পিএইচডি আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারমিন লাকী, মুনমুনের মতো জনপ্রিয় তারকাসহ ট্রান্সকম ফুডস্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আক্কু চৌধুরী। এই উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নৃত্যানুষ্ঠান ও বাইক র্যালি। নিত্য উপহার শীত উপলক্ষে নিত্য উপহারের আয়োজনে প্রাধান্য পেয়েছে তরুণ ও প্রবীণ শিল্পীদের ডিজাইন। এদের মধ্যে রয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, অনাহিদ জাফরীর, শাহেদ হিজলের ডিজাইনে পাওয়া যাচ্ছে ফুল হাতা টি-শার্টে। এ ছাড়াও ধ্রুব এষ, সব্যসাচী হাজরা ও অন্যান্য শিল্পীদের ডিজাইন রয়েছে। ফুল হাতা টি-শার্ট পাওয়া যাচ্ছে মোট পাঁচটি সাইজে।