ভেনিজুয়েলার স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ক্ষমতাসীন দল বড়ো ধরনের জয় পেয়েছে। নির্বাচনে তার দলের প্রার্থীরা বিরোধী দলের প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কয়েকটি গভর্নরের পদ কেড়ে নিয়েছে। জাতীয় নির্বাচন পরিষদ একথা জানিয়ে বলেছে, ভেনিজুয়েলার ২৩টি রাজ্যে শ্যাভেজের সমাজতান্ত্রিক দল ১৯ রাজ্যে গভর্নর পদে জয়লাভ করেছে। বিরোধী দল মাত্র মিরান্দা ও লারা রাজ্যে জয় পেয়েছে। তারা আরো জানায়, আমাজনাস ও বলিভার রাজ্যে এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। এরফলে শ্যাভেজের সমর্থকরা বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকা সাতটি পদের কমপক্ষে তিনটি পদ ফিরে পেল। এদিকে নির্বাচনী কর্মকর্তারা জানান, ভেনিজুয়েলার গুরুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা হেনরিক কাপ্রিলাস মিরান্দা রাজ্যের গভর্নর হিসেবে রোববার পুনর্নির্বাচিত হয়েছেন। উলে¬খ্য, রাজ্যটির অধিকাংশ এলাকা রাজধানীর অন্তর্ভুক্ত। কাপ্রিলাস গত নভেম্বর মাসে অনুষ্ঠিত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে হুগো শ্যাভেজের কাছে পরাজিত হন।
