সংবাদ কণিকা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:২০
নাইরোবিতে বিস্ফোরণ সিরিজ বোমা হামলায় রবিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে ছয়জন আহত হয়েছে। কেনিয়ার রেডক্রস কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুতগতির গাড়িতে হামলাকারীরা এসে তিনটি পৃথক জায়গায় আঘাত করে। সমপ্রতিকালে একটি মসজিদের পাশে এ জাতীয় একটি হামলায় পাঁচজন নিহত হয়। সে ঘটনায় স্থানীয় একজন সংসদ সদস্য আহত হয়। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আল সাহাব যোদ্ধাদের আক্রমণে কেনিয়া প্রায়ই আক্রান্ত হচ্ছে।-আল জাজিরা কেটের পূর্বপুরুষ প্রাক্তন প্রধানমন্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরপরই সুখবরটা পেলেন কেট মিডলটন। কেটের পূর্বপুরুষদের মধ্যে পাওয়া গেল ইংল্যান্ডের এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে। উইলিয়াম পেটি ফিজমরিস। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ১৭৮২-৮৩ সালে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটেনের হয়ে আমেরিকার সঙ্গে সন্ধি স্থাপনে যাঁর প্রধান ভূমিকা। কেটের বংশতালিকা খুঁজতে গিয়ে এই তথ্য পেয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক স্কুলশিক্ষক মাইকেল রিড।-আনন্দবাজার পত্রিকা হত্যার পরিকল্পনা বানচাল আর একটা স্যান্ডি হুক হতে পারত। সেই শুক্রবারই। কিন্তু পুলিশের তত্পরতায় আটকানো গিয়েছে সেই বীভত্সতা। কিন্তু শনিবারই ফের ক্যালিফোর্নিয়ার এক শপিং মলে চলল এলোপাতাড়ি গুলি। কেউ আহত না হলেও মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিড়ে ঠাসা মলটিতে। তবে কিছুক্ষণের মধ্যেই মার্কোস গুরোলা নামের ওই দুষৃ্কতকারীকে ধরে ফেলে পুলিশ। কানেক্টিকাটের স্যান্ডি হুক স্কুলে যেদিন বন্দুক নিয়ে তাণ্ডব চালিয়েছিল অ্যাডাম ল্যানজা, সেদিনই ওকলাহোমার একটি স্কুলে তারই কিছু সহপাঠীকে মেরে ফেলার ছক কষেছিল স্যামি ইগ্লবিয়ার চাভেজ।-বিবিসি বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা মেলায় যেতে না দেয়ায় বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছে ১৩ বছরের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র শুভজিত্। রবিবার সাড়ে আটটার সময় ডায়মন্ডহারবার মহকুমা শাসকের বাংলোর মধ্যে এ ঘটনা ঘটে। মহকুমা শাসকের দেহরক্ষী সুবোধের ছেলে মেলায় যাওয়ার আবদার করলে তা প্রত্যাখ্যান করে সে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুভজিত্ বাবার পিস্তল নিজের পেটে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে।-বর্তমান পত্রিকা