অভয়নগর উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে গতকাল স্থানীয় আওয়ামী লীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রবিবার বিকালে বিদ্যালয় কর্তৃপক্ষ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা শেষে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এলাকার লোকজন শহীদ মিনারের বেদীতে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর ধারণা স্বাধীনতা বিরোধী চক্র এ ঘটনা ঘটাতে পারে।
