আমতলীতে স্কুল শিক্ষকের বাসায় ডাকাতি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:০৭
আমতলী পৌরশহরের বাসিন্দা খেকুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রামমোহন শীলের বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তা রাম মোহন শীলসহ পরিবারের সদস্যদের দড়ি দিয়ে বেঁধে স্বর্ণ, নগদ ১১ হাজার টাকা, ৫টি মোবাইল সেট , ১টি টিভি, ডিভিডিসহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।