লিউকোরিয়া সম্পর্কে জন সচেতনতা প্রয়োজন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:২৫
চিকিত্সা শাস্ত্র অনুযায়ী লিউকোরিয়া রোগে ভোগেনি এমন নারীর সংখ্যা খুবই কম। আবার সারা জীবন লিউকোরিয়ায় ভোগে এমন নারীর সংখ্যাও কম। যারা পুষ্টিহীনতায় ভোগে এবং অপরিচ্ছন্ন থাকে তারাই নাকি আজীবন লিউকোরিয়া রোগে আক্রান্ত থাকে। এরা নিজেরা যেমন ভোগে, তেমনি দাম্পত্য জীবনকেও বিষময় করে তোলে এবং তাদের স্বামী নানা জটিল রোগে আক্রান্ত হয়। এ অবস্থায় লিউকোরিয়া রোগ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রণব কুমার দেব, সহকারী শিক্ষক, খায়রুল্লাহ্ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও, ময়মনসিংহ।