মাদক মামলায় বরিশালে আওয়ামী লীগ নেতা জেলে

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২২:৩৭

মাদক মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হলেও পলাতক ছিলেন জাহিদুর রহমান মনির।

জানা গেছে, মাদকসহ পৃথক দুই মামলায় জাহিদুর রহমান মনির মোল্লাসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর ডিবির পরিদর্শক জসিম উদ্দিন ২০১৮ সালের ২১ ডিসেম্বর এ চার্জশিট জমা দেন।