জামায়াতে ইসলামী গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও ঝটিকা মিছিল করেছে। দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলমকে গ্রেফতারের প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে সরকার একের পর এক জামায়াতের নেতাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।
তারা বলেন, অবিলম্বে তাসনীম আলমসহ গ্রেফতারকৃত জামায়াতের নেতাদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে অব্যাহতভাবে চলা হামলা, মামলা, গ্রেফতার ও নির্যাতনের পথ থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মুক্তি না দিলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর করা হবে। এতে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য লস্কর মো. তসলীম, আবদুল্লাহ আল মাহমুদ, বেলাল হোসাইন, মাহফুজুর রহমান প্রমুখ।
