ইসলামী ছাত্র শিবিরের ছাত্রী শাখা ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহানসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে মগবাজারের সংগঠনটির কার্যালয়ে পুলিশ অভিযান চালায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার নুরুল ইসলাম ইত্তেফাককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। তিনি বলেন, ছাত্রী সংস্থার উপদেষ্টা কাদের মোল্লার স্ত্রী এবং ছাত্রীর সংস্থার ১৯ সদস্যকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মধ্যে কাদের মোল্লা একজন।
