রাজধানীর দক্ষিণখানে দরিদ্র পরিবার সংস্থা ক্লিনিকে ১৩ বছরের এক শিশু রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিত্সকের বিরুদ্ধে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। গ্রেফতারের পর গতকাল রবিবার পল্লী চিকিত্সক বিজয় কৃষ্ণকে আদালত পাঠিয়েছে পুলিশ।
মেয়েটির বাবা জানান, জ্বর থাকার কারণে ২৩ এপ্রিল মেয়েকে নিয়ে দক্ষিণখানের দরিদ্র পরিবার সংস্থা ক্লিনিকে যান তিনি। এসময় ক্লিনিকটির মালিক পল্লী চিকিত্সক বিজয় কৃষ্ণ তাকে ওষুধ আনতে বাইরে পাঠান। তিনি ওষুধ আনতে বাইরে গেলে এ সুযোগে মেয়েকে ট্যাবলেট খাইয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন চিকিত্সক। এক-দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে তিনি ক্লিনিকে যান। চিকিত্সা শেষে মেয়েকে নিয়ে বাসায় যান। মেয়ে সেসময় তাকে কিছুই জানায়নি।
মেয়েটির বাবা জানান, গত শনিবার তার মেয়ে তাকে ধর্ষণের ঘটনা জানায়। হাত-পা বেঁধে একটি ট্যাবলেট খাইয়ে মেয়েটিকে ধষর্ণ করেন ওই চিকিত্সক। ঘটনা জানার পরই তিনি বাদি হয়ে বিজয় কৃষ্ণের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেন।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সাবু জানান, বিজয় কৃষ্ণকে শনিবার গ্রেফতার করা হয়।
