গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ১৯:৫৪
কোনো উত্সব বা আয়োজনের অংশ হিসেবে বিশ্বের অনেক দেশেই মঙ্গল প্রদীপ বা এ ধরনের আলোক প্রদীপ ভাসানোর চল রয়েছে। আর এ ধরনের প্রদীপ বা আলোর লণ্ঠন পানিতে ভাসানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক লণ্ঠন ভাসানোর রেকর্ডটি হয় এ বছরের ২৫ জুন চীনের জিলিন প্রদেশের জিলিন সিটিতে। এদিন দ্বিতীয় রিভার ল্যান্টার্ন কালচারাল ফেস্টিভ্যালের উদ্বোধন উপলক্ষে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সংহুয়া নদীতে সর্বমোট ১০,১২১ টি লণ্ঠন ভাসানো হয়। আর লণ্ঠন ভাসানোর এই আয়োজনে সবমিলিয়ে অংশ নেন প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক।