হামলাকারীরা শনিবার দিনগত রাতে বিস্ফোরণ ঘটিয়ে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি গ্যাস পাইপ লাইনের ক্ষতিসাধন করেছে। রবিবার ইয়েমেন এলএনজি-এর ইন্টারনেট সাইটে এক বিবৃতিতে জানিয়েছে, মাঝরাতের কিছু সময় পর এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা অথবা পাইপ লাইনটি বন্ধ করা হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এতে বলা হয়েছে, ‘ইয়েমেন এলএনজি নিশ্চিত করছে যে ৩৮ ইঞ্চি গ্যাস পাইপ লাইনটিতে নাশকতা চালানো হয়েছে। এটি এডেন উপসাগরে অবস্থিত বালহাফ টার্মিনালের সঙ্গে ১৮ নম্বর ব্লকের সংযোগ ঘটিয়েছে।
