নিকলীতে স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২৩:৩১

কিশোরগঞ্জের নিকলীতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মোবাইলফোনসহ পেশাদার চোর চক্রের তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১৮ লাখ টাকা। 

গ্রেপ্তারকৃতরা হলো, নিকলী উপজেলার গুরুই ইউনিয়ন চেত্রা গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে সোমা (১৫), মা পোচনা বেগম (৪০) ও বাজিতপুর উপজেলার লোগাঁও গ্রামের জালাল মিয়ার ছেলে লিটন (৪০)।

এ ব্যাপারে স্বপন ইকবাল বাদী হয়ে গত শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

রবিবার বিকেলে (২৮এপ্রিল) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চেত্রা গ্রামে সোমা ও তার মা পোচনা বেগমকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কথা মতো বাজিতপুর উপজেলার লোগাঁও গ্রামের লিটনকে (৪০) গ্রেপ্তার করে। অন্য আরেক আসামি বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের ইসকান্দর মিয়ার ছেলে জাকির হোসেন পলাতক।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া বলেন, ‘এরা বিশ্বস্ত কেয়ারটেকার এবং কাজের বুয়ার বেশে বিভিন্ন বড়লোকের বাসায় কাজ নেয়। এরপর সেখানে চুরি করে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। 

ইত্তেফাক/আরকেজি