ছাত্রী সংস্থার নেত্রীদের মুক্তি দাবি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪৩
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহানসহ ইসলামী ছাত্রী সংস্থার ২০ জন নেত্রীর মুক্তি দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ সন্দেহজনকভাবে গ্রেফতারের পর তাদের দু’দিনের রিমান্ডে নেয়ায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি সানোয়ারা জাহানসহ গ্রেফতারকৃত নেত্রীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।