ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ- এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। ১৭ ডিসেম্বর সমিতির কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সমবায় আইন, নিয়মাবলী এবং উপবিধি অনুযায়ী তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।