চট্টগ্রামে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ ২ ব্যক্তি নিহত হয়েছেন।
জানা গেছে, ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা গেইট এলাকায় সিটি করপোরেশনের (চসিক) গাড়ির ধাক্কায় বেসরকারি ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান (২৪) নিহত হয়েছেন। মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় সিটি করপোরেশনের ময়লাবাহী একটি ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনি অনেক দূরে ছিটকে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মেহেদী ডাচ বাংলা ব্যাংকে এটিএম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি হালিশহর ‘এ’ ব্লকের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। এদিকে বায়জিদ টেক্সটাইল গেইট এলাকায় একটি বাসের ধাক্কায় ভ্যান চালাক মো. টুকু (২৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একই এলাকার বাংলাবাজার ঢেবারপাড় এলাকার মো. বাবুলের ছেলে।
