বড়দিনের আগেই শ্রীবরদীতে উদযাপিত হয় প্রাক বড়দিন। উপজেলা এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার আনন্দঘন পরিবেশে এদিন পালিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ শাখা ম্যানেজার সেবাসটিয়ান পিরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।
