রাজৈরে সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২২
রাজৈরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে। রাতে অভিযান চালিয়ে ১৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এসআই হারুন উর রশিদ ও এলাকাবাসী জানান, রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় গণ্যমান্য ব্যক্তিবর্গের শালিসে ঘটনার মীমাংসা করা হয়। মীমাংসা শেষে ফেরার পথে মন্টু ও আতাউরের সাথে নাহিদ ও পিকুলের উস্কানিমূলক কথা হয়। এর পরই পুনরায় দুটি গ্রুপ মোল্লা গোষ্ঠী ও মুন্সী গোষ্ঠীর লোকজনের মধ্যে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সংঘর্ষকারীরা পুলিশের উপর হামলা চালায়। সংঘর্ষে শাহিন, রনি, সুমন, জহিরুলসহ ১৫ জন আহত হয় । এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।