রাজশাহীতে তিন দফা দাবিতে নন-এমপিওভ?ুক্ত শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের নেতাকর্মীদের বিভাগীয় সমাবেশ সোমবার উপ-শহর স্যাটেলাইট টাউন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজশাহী জেলা কমিটির সভাপতি মাসুম আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদরের এমপি ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু, সহ-সভাপতি শাহাদত হোসেন সরকার ও বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারী। প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ এশরাত আলী। সমাবেশ পরিচালনা করেন- জোটের জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হক।
