দিনাজপুরে জাতীয় পতাকা দিবস পালন উপলক্ষে সংবর্ধনা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৩
উত্সব মুখর পরিবেশে দিনাজপুরে মুক্ত স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। উষ্ণ সংবর্ধনায় সিক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তত্কালীন পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম আব্দুর রহিমকে। গতকাল মঙ্গলবার শহরের নাজমা রহিম ফাউন্ডেশন চত্বরে ৭১-এর ১৮ ডিসেম্বর স্থানীয় গোর-এ শহীদ বড় ময়দানে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সংগঠক এম আব্দুর রহিমকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। পরে এক মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।